রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৭ জুন, ২০২৬ | ১০:০৮
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৭ জুন, ২০২৬ | ১০:০৮
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চরাঞ্চলের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ও আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে ছাগল, জলবায়ু সহনশীল ফসলের বীজ, শাক-সবজির বীজ ও কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করেছেন কুড়িগ্রাম ০২-আসনের সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে ‘চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় ৪৬ জন উপকারভোগীর মাঝে ৪৬টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৩৪ জনকে জনপ্রতি ব্রিধান-৫২ ধানের বীজ, সরিষা, মাসকলাই, ভুট্টা ও বাদামের বীজের পাশাপাশি ২৫ কেজি সার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরও ৫৮ জন উপকারভোগীকে ১৫ প্রজাতির জলবায়ু সহনশীল শাক-সবজির বীজ, একটি ঝরনা, একটি পাসুন, ঘন জাল এবং চারটি করে জিও ব্যাগ দেওয়া হয়। এসব সহায়তা চরাঞ্চলের মানুষের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছার (বীথি) সার্বিক সমন্বয় ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ।

তিনি বলেন, এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীরা পরিবারে আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত