রাজারহাটে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ | ৬:০৯
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ | ৬:০৯
Link Copied!

“হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো”— এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা মূলক প্রচার অভিযান,র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ছিনাই ইউনিয়ন মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, কর্মচারী,অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

এউপলক্ষে পাঙ্গা লক্ষ্মীপ্রিয়া এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক,দাদন ও দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

বিজ্ঞাপন

পরে ছিনাই ইউনিয়ন কমিটির আহ্বায়ক হাসান আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ।

এতে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন,উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে পাঙ্গারানী লক্ষ্মিপ্রিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন পাটোয়ারী ,অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, শাহিন পাঠোয়ারী,পাঙ্গারানী লক্ষ্মিপ্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকে আলোচনায় অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। একইভাবে দাদন ব্যবসা গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করে এবং দুর্নীতি মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণ সমাজ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকরা জানান,সমাজ থেকে মাদক, দাদন ও দুর্নীতি নির্মূলে এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত