মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউপি'র কমিটির সচেতনতামূলক সভা « বাংলাখবর প্রতিদিন

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কমিটির সচেতনতামূলক সভা

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৩০ জুন, ২০২৬ | ২:১৪
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৩০ জুন, ২০২৬ | ২:১৪
Link Copied!

তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ কুড়িগ্রামের রাজারহাটে এক বিশাল মাদকবিরোধী প্রচার অভিযান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কমিটির উদ্যোগে সোমবার ৩০ জুন ২০২৬ইং আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা তানজিলা তাসনিম। মাদক নির্মূলে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। তিনি মাদকের ভয়াবহতা, আইনি আইনি কঠোরতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
​
প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ছড়িয়ে দেওয়া এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও সুস্থ ও নিরাপদ পরিবেশে তরুণদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা।

বিজ্ঞাপন

​সাংবাদিকদের উপস্থিতি ও সংহতি:

​অনুষ্ঠানটিতে মাদকের বিরুদ্ধে গণমাধ্যমের জোরালো ভূমিকার গুরুত্ব বিবেচনা করে রাজারহাট প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ যথাসময়ে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রত্যন্ত অঞ্চলের মাদকের বিস্তার রোধে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনকে সহায়তার আশ্বাস দেন।

​স্থানীয় সিঙ্গার ডাবরিহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়। উপস্থিত সকলে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত