লালমনিরহাটে প্রাণ কোম্পানির ডিলার উজ্জ্বল চন্দ্রের অপেশাদার আচরণে সেলস রিপ্রেজেন্টটিভ'রা চাকুরিচুত্ব হচ্ছে « বাংলাখবর প্রতিদিন

লালমনিরহাটে প্রাণ কোম্পানির ডিলার উজ্জ্বল চন্দ্রের অপেশাদার আচরণে সেলস রিপ্রেজেন্টটিভ’রা চাকুরিচুত্ব হচ্ছে

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬ | ১০:২০
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬ | ১০:২০
Link Copied!

লালমনিরহাটের বড়বাড়ি পঞ্চ গ্রাম ইউপি’র ডিলার উজ্জ্বল চন্দ্র রায় (২৬) পিতা, সুধাংশু রায়, প্রাণ আরএফএল (জুস গ্রুপ) এর একজন স্হানীয় ডিলারের অপেশাদার আচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল, মে-২০২৬ এর মধ্যে তিন জন ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ (এসআর) ডিলার উজ্জ্বল চন্দ্র রায়ের অপেশাদার আচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজের কারণে চাকরি হারিয়েছেন এবং ঐ ডিলারের অধীনে কর্মরত ডেলিভারি ম্যান এবং সেলস রিপ্রেজেন্টেটিভরা (এসআর) একজোট হয়ে তাকে অপসারণের জন্য কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মুঠো ফোনে দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী কর্মীদের অভিযোগকারী সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) জাহাঙ্গীর আলম (২৮) জাফর আলি (৩৪) রেজাউল হক (৩৭) সংশ্লিষ্ট ডিলার দীর্ঘদিন ধরে তাদের সাথে চরম দুর্ব্যবহার করে আসছেন। তুচ্ছ ঘটনায় সেলস রিপ্রেজেন্টেটিভদের সবার সামনে গালিগালাজ করা এবং অশালীন ভাষা প্রয়োগ করা তার নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ করে ফিল্ডে কাজ করা এসআর-রা যখন টার্গেট পূরণ করার জন্য ডিও রেডে সেলস করার কথা বলেন এবং ডিও রেডে সেল করেন, এবং প্রতিদিনের হিসাব ঠিক রাখে না, মাস শেষে ম্যামো দেখে ভুলভাল হিসাব করে ‘এসআর’দের উপর ‘কমিশনের’ টাকা দাবি করেন। তার দিনের হিসাব ঠিক মতো না করে ‘এসআর’দের কাছে অযুক্তিকর টাকা দাবি কর হয়। সেই টাকা দিতে অশীকার করেন তার পর ডিলার ব্যক্তিগতভাবে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধরের কথা বলেন, এবং এসআর’রা বিফাকে পড়েন এবং চাকরিচুত্ব হন।

কয়েকজন বিক্রয় প্রতিনিধি জানান, একজন ডিলার আমাদের অভিভাবক সমতুল্য হওয়ার কথা, কিন্তু তিনি আমাদের সাথে এমন আচরণ করেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার নিয়মিত গালিগালাজ এবং মানসিক চাপের কারণে সুস্থভাবে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আরও ডেলিভারি ম্যানরা অভিযোগ করেন, মালামাল লোড-আনলোড থেকে শুরু করে হিসাবের সামান্য হেরফেরেও ডিলার তাদের গায়ে হাত তোলার হুমকি পর্যন্ত দেন।

ডিলারের এমন স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কর্মীরা কাজ করতে অনীহা প্রকাশ করেছেন। তাদের দাবি, সম্মান নিয়ে কাজ করার পরিবেশ না থাকলে তারা আর এই ডিলারের অধীনে ডিউটি করবেন না। বিষয়টি নিয়ে প্রাণ কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার (এএসএম) বরাবর মুঠো ফোনে অভিযোগ করা হয়েছে। কর্মীদের স্পষ্ট দাবি অনতিবিলম্বে এই ডিলারশিপ বাতিল করে নতুন এবং মার্জিত আচরণের কাউকে দায়িত্ব দিতে হবে, অন্যথায় এই এলাকায় কোম্পানির পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে প্রাণ কোম্পানির এরিয়া সেলস ম্যানেজারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে কোম্পানির সুনাম অক্ষুণ্ণ থাকে এবং কর্মীদের কর্মপরিবেশ নিশ্চিত হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত