কিশোর গ্যাং 'ভইরা-দে' গ্রুপের, রজ্জব-টুন্ডা হাসানসহ গ্রেপ্তার ৫ « বাংলাখবর প্রতিদিন

কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের, রজ্জব-টুন্ডা হাসানসহ গ্রেপ্তার ৫

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ | ৩:৩৬
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ | ৩:৩৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর পল্লবীতে সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’–এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে রজ্জব ও টুন্ডা হাসানসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। সাম্প্রতিক সময়ে সামাজিক
যোগাযোগমাধ্যমে শোডাউনের ভিডিও ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার (৫ জুলাই) রাতে পল্লবী থানার এভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-৪ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) এবং শাহা পরান (২৩)।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, এর আগে গত ১৭ জুন ও ৪ জুলাই একই গ্রুপের পারভেজ, টান আকাশ, শিশির আহমেদ ইমন, আব্দুল্লাহ ও আল আমিনসহ আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তারের মাধ্যমে এ পর্যন্ত ভইরা-দে গ্রুপের ১০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিরপুর ও পল্লবী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপটির সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র ও শোডাউনের ভিডিও প্রচার করে এলাকায় ভীতি সৃষ্টি করছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় এবং আলফাজ আহমেদ আসুর বিরুদ্ধে আরেকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া টুন্ডা হাসানের বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে কিশোর গ্যাং দমনে র‍্যাবের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত