তেহরানে খামেনির জানাজা: দ্বিতীয় দিনেও লাখো মানুষের ঢল « বাংলাখবর প্রতিদিন

তেহরানে খামেনির জানাজা: দ্বিতীয় দিনেও লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ | ২:৫২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ | ২:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরানের কোম শহরের পবিত্র জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমা (সা.)–এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা আছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কোমে আসতে শুরু করেন। ভোরের আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও নামাজের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এ সময় অনেক শোকাহত ব্যক্তি পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে শোকযাত্রায় যোগ দেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর প্রায় চার মাসের গত শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর শনিবার ও রোববার বিদায় অনুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শোকানুষ্ঠান ইরানের পবিত্র শহর কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত