চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী « বাংলাখবর প্রতিদিন

চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১১:৩০
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১১:৩০
Link Copied!
ছবি সংগৃহীত: বিতর্কিত অভিনেত্রী সুস্মিতা রায় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিতর্ক, কাটক্ষ আর ঝুলিভর্তি নেতিবাচক মন্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র কয়েক মাস আগেই নতুন জীবনে পা রেখেছেন টালিউডের পরিচিত মুখ অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। চলতি বছরের শুরুতে ব্যবসায়ী অংশীদার শুভাশিষ দে’র সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এর আগে মা হওয়া নিয়ে নানা ঝড় ঝঞ্ঝা বয়ে গেলেও নিজের ইচ্ছায় অদম্য ছিলেন। আর সব বাধা-বিপত্তি কাটিয়ে এবার সেই মাহেন্দ্রক্ষণ এল, পেলেন পূর্ণতা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ জুলাই) বিকেলে অভিনেত্রী নিজেই নবজাতকের হাতের ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর জানিয়েছেন। একইসঙ্গে অতীতের তিক্ততার কথা তুলে ধরেছেন তিনি।

এর আগে মা হতে চাওয়া নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় এসেছেন সুস্মিতা। প্রতিবারই তার মুখে শোনা গেছে, তিনি মাতৃত্বের স্বাদ চান। আর চতুর্থ সংসারে সেই স্বপ্ন পূর্ণ হলো তার।

বিজ্ঞাপন

এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করে ব্যাপক খ্যাতি লাভ করেন সুস্মিতা। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে খুনসুটির ভ্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করতেন। কিন্তু চলতি বছরের শুরুতে হঠাৎ করেই সেই সংসারে শুরু হয় ছন্দপতন। শোনা যায় বিচ্ছেদের সুর। সোশ্যালে একে অপরকে নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকেন। ওই সময় অবশ্য সব্যসাচী দাবি করেছিলেন-সুস্মিতার পাঁচবার বিয়ে হয়েছে। বিপরীতে ইনফ্লুয়েন্সার জানান, তিনি চারবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এছাড়াও এ অভিনেত্রী দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে সংসার ভাঙার অন্যতম কারণ হচ্ছে মা হওয়ার ইচ্ছা। বারবার মা হতে চাইতেন তিনি। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সুস্মিতার অভিযোগ, তিনি মা হতে চাইলেও স্বামী সব্যসাচীর পরিবার সন্তান চায়নি। তারা একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। যদিও সেটি আর সম্ভব হয়নি। ওই সন্তান আর ভূমিষ্ঠ হতে পারেনি। এরপর থেকেই দূরত্ব।

বিজ্ঞাপন

গত ১৭ মার্চ হঠাৎ সোশ্যালে নিজেই বিয়ের খবর জানান সুস্মিতা। তারপর কয়েকদিন ধারাবাহিকভাবে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করতে থাকেন। পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে নিজ বাড়িতেই বিয়ে সম্পন্ন হয় তাদের।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত