কারাগারে আসার একমাসও হয়নি, যেভাবে জেল থেকে পালালো আসামি « বাংলাখবর প্রতিদিন

কারাগারে আসার একমাসও হয়নি, যেভাবে জেল থেকে পালালো আসামি

খুলনা প্রতিনিধি:
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ | ১২:২৩
খুলনা প্রতিনিধি:
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ | ১২:২৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনা জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যাওয়া সেই হাজতি ইমন মাঝিকে (৩০) দুই ঘণ্টার মাথায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এ আসামি পালিয়ে যান। এরপর কারারক্ষীরাই তৎপর হয়ে লবণচরা এলাকা থেকে পৌনে ৭টার দিকে তাকে গ্রেফতার করে। রাত সাড়ে ৮টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়।

খুলনা কারাগারের সুপার আবু ছায়েম বলেন, ইমন পালিয়ে যাওয়ার পর কারারক্ষীরাই লবণচরার তার বাসভবন এলাকায় যায়। সেখানে তাকে বাড়িতে প্রবেশের আগেই ধরে ফেলে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেফতার হয়ে গত ১৩ জুন থেকে ইমন খুলনা কারাগারে রয়েছে। সে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড়ের জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে খুলনা আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায় ইমন। বিষয়টি কারারক্ষীরা দেখেছেন ও কারাগারের সিসি ফুটেজে ধরা পড়েছে।

খুলনা কারা সুপার বলেন, পালিয়ে যাওয়া আসামি ইমন মাঝিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। একইসঙ্গে কারারক্ষীরাও তাকে ধরতে তৎপর হয়। এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত