ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ « বাংলাখবর প্রতিদিন

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ | ৪:২২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ | ৪:২২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) প্রকাশিত ‘ওয়ান্টেড পারসনস’ তালিকায় নাম এসেছে বাংলাদেশি নাগরিক সৈয়দ মো. হোসেন ওরফে হোসেনের। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ইন্টারপোল প্রকাশিত তথ্য অনুযায়ী, তার পূর্ণ নাম সৈয়দ মো. হোসেন (Syed Md. Hossain @ Hosen)। তিনি ১৯৫১ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জন্মস্থান হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাছিহাতা গ্রামের নাম উল্লেখ করা হয়েছে। জাতীয়তা বাংলাদেশি। বিশেষ শারীরিক বৈশিষ্ট্য হিসেবে দাড়ি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ইন্টারপোলে প্রকাশিত অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্ত সৈয়দ মো. হোসেন ওরফে হোসেন নিরস্ত্র বেসামরিক জনগণ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের ব্যক্তি এবং বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যা, লুটপাট, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ সংঘটন করেন।

বিজ্ঞাপন

ইন্টারপোলে প্রকাশিত অভিযোগ অনুযায়ী, তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার নিকলী ও কিশোরগঞ্জ সদর থানা এলাকায় তিনি মানবতাবিরোধী অপরাধের অন্তত ৬ টি ঘটনায় জড়িত ছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তিনি ও তার সহযোগীরা ৬৮ জন নিরীহ, নিরস্ত্র ও শান্তিপ্রিয় মানুষকে হত্যা করেন। পাশাপাশি ২৫০ টিরও বেশি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়ে সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত করেন। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি ও সমর্থকদের ওপর ব্যাপক নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তবে ইন্টারপোলের ‘ওয়ান্টেড পারসনস’ তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত নয়। এটি সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের অনুরোধের ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য প্রকাশিত একটি নোটিশ। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি সংশ্লিষ্ট দেশের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত