ভিসা চালু, তবুও ভারত যাচ্ছে না বাংলাদেশিরা « বাংলাখবর প্রতিদিন

ভিসা চালু, তবুও ভারত যাচ্ছে না বাংলাদেশিরা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ | ১২:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ | ১২:১১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পুনরায় চালু হয়েছে। তবে এতে কলকাতার পর্যটন ও ব্যবসায় কাঙ্ক্ষিত গতি ফেরেনি। বিশেষ করে নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট ও সদর স্ট্রিট-যেসব এলাকায় একসময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকত, সেখানে এখনো আগের সেই চিত্রের দেখা মিলছে না।

ভিসা চালু হওয়ার পর কলকাতার ব্যবসায়ী ও হোটেল মালিকেরা আশা করেছিল, বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে এবং দীর্ঘদিনের মন্দা কাটবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বিকল্প ভ্রমণ গন্তব্যের প্রতি আগ্রহ-এই তিনটি কারণে অনেক বাংলাদেশি এখন ভারত ভ্রমণে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা চলছে। অনেক বাংলাদেশি মনে করছে, ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ কেউ পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলা বা হয়রানির খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ভাষ্য, এমন পরিবেশে ভারত ভ্রমণ নিয়ে স্বাভাবিকভাবেই অনীহা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া ভারতের রাজনৈতিক অঙ্গনের কিছু বক্তব্য ও আচরণও অনেকের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত দিয়েছে অনেকে।

দুই বছর ভারতের ভিসা কার্যক্রম সীমিত থাকায় অনেক বাংলাদেশি বিকল্প গন্তব্য বেছে নিয়েছে। বিশেষ করে চীনে ভ্রমণ ও ব্যবসার সুযোগ বেড়েছে। অনেকের মতে, শুধু কেনাকাটার জন্য কলকাতায় যাওয়ার পরিবর্তে চীনে ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করা বেশি লাভজনক। একই সঙ্গে মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার মতো দেশও এখন বাংলাদেশি পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতার ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের দাবি, তাদের বিক্রির বড় একটি অংশ বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। কিন্তু এখন বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিজ্ঞাপন

একই অবস্থা হোটেল খাতেও। মার্কুইস স্ট্রিট ও সদর স্ট্রিটের একাধিক হোটেল মালিক জানান, আগে বছরের বেশির ভাগ সময়ই কক্ষগুলো বুকিং থাকত। এখন অনেক কক্ষ দিনের পর দিন খালি পড়ে থাকছে। এতে পরিচালন ব্যয় মেটানো এবং কর্মীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে।

ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের ভাষ্য, বাংলাদেশিদের মধ্যে ভারত ভ্রমণ নিয়ে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতি দ্রুত বদলাবে বলে মনে করছেন না তারা। তাদের মতে, পর্যটকদের নিরাপত্তা ও সম্মানের অনুভূতি পুনরুদ্ধার করা না গেলে কলকাতার পর্যটন ও ব্যবসাকেন্দ্রিক অর্থনীতি আরও চাপে পড়বে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত