ভাতিজার বিয়ে ঠিক হওয়ায় বিশেষ অঙ্গ কেটে পালালেন চাচি « বাংলাখবর প্রতিদিন

ভাতিজার বিয়ে ঠিক হওয়ায় বিশেষ অঙ্গ কেটে পালালেন চাচি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ | ৭:১৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ | ৭:১৫
Link Copied!
আহত ও অভিযুক্ত জুয়েল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মার্যাদপাড়া গ্রামের প্রবাসী জুয়েলের (২৪) বিশেষ অঙ্গ কেটে পালিয়ে গেছেন চাচি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর জুয়েলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলের চাচা মনির হোসেন দেড় বছর আগে মারা যান। জুয়েল ৮ বছর পর ১ মাস আগে ওমান থেকে বাড়ি আসেন। জুয়েলের সঙ্গে চাচির পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। জুয়েল চাচিকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বুধবার চাচি জানতে পারেন জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে।

বিজ্ঞাপন

এ সংবাদ পেয়ে চাচি কৌশলে বুধবার রাত ২টার দিকে তার শয়ন কক্ষে নিয়ে কৌশলে কাঁচি দিয়ে জুয়েলের গোপনাঙ্গ কেটে দেয়।

জুয়েলের বাবা কামাল হোসেন জানান, রাত ২টায় হঠাৎ জুয়েলের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জুয়েল জানান, চাচির সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক নেই। রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে চাচি তাকে জোর করে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় তাকে বিয়ে করার জন্য দাবি জানান। তিনি তাতে রাজি হননি। এ সময় চাচি তাকে পানি খেতে দেয়। পানি পান করার পর কিছু বুঝে উঠার আগেই চাচি তার গোপনাঙ্গ কাঁচি দিয়ে কেটে দেয়।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পরপরই চাচি পালিয়ে গেছেন। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ। তিনি জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত