দাফনের ১২ ঘণ্টা পর ‘মা বেঁচে আছে’ ভেবে লাশ তুললেন সন্তানরা « বাংলাখবর প্রতিদিন

দাফনের ১২ ঘণ্টা পর ‘মা বেঁচে আছে’ ভেবে লাশ তুললেন সন্তানরা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ | ১২:৪২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ | ১২:৪২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের টানা ১২ ঘণ্টা পর ‘মা জীবিত আছেন’- এমন ধারণায় কবর খুঁড়ে এক বৃদ্ধার মরদেহ তুলে এনে হাসপাতালে ছোটাছুটির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে মেলান্দহ ও জামালপুরের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা পুনরায় ইসিজি পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন। শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন (৬৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইন্তেকাল করেন। পরদিন শনিবার সকাল ৮টায় পারিবারিক গোরস্তানে ধর্মীয় নিয়ম মেনে তাকে দাফন করা হয়। তবে মৃতের মানসিকভাবে অসুস্থ মেয়ে সুলতানা (৪০) দাফনের পর থেকেই জিনের মারফত খবর পাওয়ার দাবি করে ‘মা বেঁচে আছে’ বলে চিৎকার শুরু করেন।

একপর্যায়ে স্বজন ও সন্তানদের মনেও সন্দেহ দানা বাঁধে এবং তারা রাত ৯টার দিকে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করেন। এ সময় হাত-পা সামান্য নড়ছে— এমন বিভ্রান্তি তৈরি হলে রাতদুপুরেই লাশ নিয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটেন স্বজনরা।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডিউটি চিকিৎসক ইসিজি রিপোর্ট দেখে হালিমা খাতুন মৃত বলেই নিশ্চিত করেন। তবে পরিবারের সদস্যরা সেই তথ্যে আশ্বস্ত না হয়ে মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে জামালপুর জেলা শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালেও ঘুরে আসেন। সব জায়গায় চিকিৎসকেরা অনেক আগেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সীলমোহর দিলে শেষমেশ গভীর রাতে গ্রামে ফিরে পুনরায় দাফন সম্পন্ন করা হয়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, হাসপাতালে ইসিজি পরীক্ষার মাধ্যমে রোগী মারা যাওয়ার বিষয়টি নিখুঁতভাবে নিশ্চিত করা হয়েছিল।

অন্যদিকে, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনার খবরটি তারা সামাজিক মাধ্যমে প্রত্যক্ষ করেছেন এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলেও থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত