দুর্নীতির তদন্তে থাকা ৪ প্রকৌশলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশ « বাংলাখবর প্রতিদিন

দুর্নীতির তদন্তে থাকা ৪ প্রকৌশলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ১১:৪৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ১১:৪৯
Link Copied!
দুর্নীতির অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালে ৪ জন সিটি করপোরেশনের কর্মকর্তা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন- এমন আশঙ্কায় তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশত্যাগ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই জারি করা যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত একটি ‘গোপনীয়’ চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা (এসবি), ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া ৪ কর্মকর্তা হলেন:

বিজ্ঞাপন

১.ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান,
২.ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন,
৩.চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, যিনি বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশপ্রাপ্ত এবং
৪.একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা, যিনি রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশপ্রাপ্ত।

চিঠিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে যে তদন্তাধীন অবস্থায় অভিযুক্ত কর্মকর্তারা গোপনে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে তাদের বিদেশযাত্রা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠির সঙ্গে চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে, যাতে দেশের কোনো স্থল, নৌ বা বিমানবন্দর দিয়ে তারা দেশত্যাগ করতে না পারেন।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আওতায় আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের সাম্প্রতিক দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানা গেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত