তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে « বাংলাখবর প্রতিদিন

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ | ১:১৫
স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ | ১:১৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

​বুধবার (৫ আগস্ট) সকাল ৬টার বুলেটিন অনুযায়ী, তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ৫২.২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২.১৫ মিটার।

​স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের উজান থেকে নেমে আসা পানি ও দেশের অভ্যন্তরে বর্ষণের প্রভাবে নদীনালার পানি দ্রুত বাড়ছে। লালমনিরহাটের চরাঞ্চল, ফসলি জমি ও গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় নৌকা ও ভেলাই এখন চলাচলের একমাত্র ভরসা।

বিজ্ঞাপন

​পানি বৃদ্ধিতে এলাকার নদী রক্ষা বাঁধ ও গ্রামীণ সড়ক চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বাঁধগুলোর নিয়মিত সংস্কার না থাকায় যেকোনো মুহূর্তে বড় বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

​ডাউয়াবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের এক বাসিন্দা জানান, পানি প্রতিদিনই বাড়ছে। এরই মধ্যে কয়েক বাড়িতে পানি প্রবেশ করেছে। এভাবে বাড়লে ভয়াবহ বন্যা হতে পারে।

​সিন্দুর্না চরের আরেক বাসিন্দা বলেন, উজানের ঢল আর বৃষ্টির কারণে প্রতিবছরই আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নদীর নাব্যতা কম থাকায় সামান্য পানি বাড়লেই এলাকা ভেসে যায়। পানির পাশাপাশি এবার নদীভাঙনও দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা দরকার।

বিজ্ঞাপন

​লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার গণমাধ্যমে বলেন, উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তিস্তার পানি অব্যাহতভাবে বাড়ছে। বর্তমানে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিয়েছে। আমরা পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছি এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত