একসঙ্গে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ, কারণ কী « বাংলাখবর প্রতিদিন

একসঙ্গে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ, কারণ কী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ | ১০:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ | ১০:৫৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে জামায়াতপন্থি সাত আইনজীবী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন- সহকারী জিপি মঈনুদ্দিন মিয়া, অতিরিক্ত জিপি জাহাঙ্গীর দেওয়ান, অতিরিক্ত পিপি নিজাম উদ্দিন, অতিরিক্ত পিপি গোলাম সারওয়ার, অতিরিক্ত পিপি ইসরাফিল হোসাইন, সহকারী পিপি মাসুদুর রহমান ও সহকারী পিপি আক্তার হোসেন।

পদত্যাগের কারণ হিসেবে অতিরিক্ত জিপি জাহাঙ্গীর দেওয়ান বলেন, ‘নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে দায়িত্ব শতভাগ সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। বিচারপ্রার্থীদের প্রতিকার দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমের সঙ্গে আমরা একমত পোষণ করতে পারছি না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা সরকারে আসীন হওয়ার পর জুলাইকে ভুলে গেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করা, স্বাধীন সচিবালয় না করা এবং আইন সচিবালয় ও গুম কমিশন অধ্যাদেশ বাতিল করার কারণে প্রতিবাদ হিসেবে দলীয় সিদ্ধান্তে আমরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, ‘পদত্যাগপত্র গ্রহণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত