তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ | ১:২৭
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ | ১:২৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে তার বাড়িসংলগ্ন দলীয় কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায়। বাড়ির পাশেই ছিল একটি দলীয় কার্যালয়। রোববার সকালে সেখানেই তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছেন তদন্তকারীরা। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রামপুরহাটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার রামপুরহাট আসন থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর রাজ্য মন্ত্রিসভায়ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি কৃষিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে বিধানসভার ডেপুটি স্পিকারও হন।

বীরভূমের তৃণমূলের সাংগঠনিক রাজনীতিতেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি থাকাকালে দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট আসনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নির্বাচনের পর থেকে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

এর মধ্যেই রোববার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনায় নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত