জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ « বাংলাখবর প্রতিদিন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ | ৮:৩৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ | ৮:৩৪
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মো. সাহাবুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত মো. সাহাবুদ্দিন রাজধানীর সিদ্ধিকবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রব এবং স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার মাতারবাড়ি গ্রামে।

বিজ্ঞাপন

আদালত সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, মামলার অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নন। নামের মিল থাকায় বিভ্রান্তির সুযোগ তৈরি হলেও, দুজন আলাদা ব্যক্তি।

মামলার নথিতে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে মো. সাহাবুদ্দিনের নামে ১ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অনুসন্ধানে উঠে আসে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করে দুদক।

দুদকের আবেদনে বলা হয়, মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি অভিযুক্ত ব্যক্তি বিক্রি, হস্তান্তর কিংবা অন্য কোনোভাবে গোপন বা বিনষ্ট করার চেষ্টা করতে পারেন। এতে মামলার তদন্ত এবং সম্পদসংক্রান্ত প্রমাণ সংরক্ষণে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এ কারণে মামলার স্বার্থে অভিযুক্তের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক।

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে অভিযুক্ত মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের প্রয়োজনীয় আদেশ দেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত