নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের 'বাংলা এডিশন' « বাংলাখবর প্রতিদিন

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬ | ৫:১০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬ | ৫:১০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেল জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালটি। রবিবার (২৩ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

গত বছরের ২২ ডিসেম্বর বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় বাংলা এডিশন কর্তৃপক্ষ। সেই আবেদনের পরই নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হলো।

এর আগে, ২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলা এডিশন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি পর্যায়ের ব্যক্তিত্ব, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

জন্মলগ্ন থেকেই জুলাইয়ের স্মৃতি, ইসলাম ও মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, মজলুম মানুষের অধিকার এবং নিপীড়নের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলা এডিশন। একইভাবে, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি রাজনীতি, সমাজ, আন্তর্জাতিক অঙ্গন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরাকে গুরুত্ব দিয়েছে পোর্টালটি।

তবে যাত্রার মাত্র কয়েক মাসের মধ্যেই আসে বড় ধাক্কা। তৎকালীন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সাময়িকভাবে বাতিল হয় বাংলা এডিশনের নিবন্ধন। বর্তমান সরকারের সিদ্ধান্তে নিবন্ধন ফিরে পাওয়ায় আবারও সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল বাংলা এডিশন।

নিবন্ধন ফিরে পাওয়ার পর, অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলা এডিশন কর্তৃপক্ষ। মজলুম মানুষের কথা বলা, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরাই থাকবে তাদের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত