নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত « বাংলাখবর প্রতিদিন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬ | ৭:৪০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬ | ৭:৪০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণাধীন এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমার অংশে এ ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তিনি হচ্ছেন মো. সাবেরের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৫২ সংলগ্ন শূন্যলাইন থেকে প্রায় ৪০০ মিটার মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পের কাছে এ বিস্ফোরণটি ঘটে। ওই এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর সাইফুলের পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয় তখন এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্যমতে, বাঁশ কাটার উদ্দেশ্যে সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত তিনি ল্যান্ডমাইনের ওপর পা পড়লে এ বিস্ফোরণটি ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে ল্যান্ডমাইন পুঁতে রাখার ঘটনায় আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান , গবাদিপশু চরানো, জ্বালানি কাঠ সংগ্রহসহ বিভিন্ন প্রয়োজনে সীমান্তসংলগ্ন এলাকায় যাতায়াত করতে হয়। ফলে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঝুঁকি তাঁদের জন্য বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করেছে বলে জানা যায়।

স্থানীয় শফিকুল ইসলাম ও মুজিবুর রহমান জানান, ভালুকিয়া, তুমব্রু ও আশপাশের সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই ল্যান্ডমাইন বিস্ফোরণের আশঙ্কা রয়েছে বলে জানান। এর আগে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের মধ্যে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে সীমান্তবর্তী এলাকায় হতাহতের ঘটনাও ঘটেছে। সীমান্তের ওপারে চলমান সংঘাত ও ল্যান্ডমাইনের ঝুঁকির কারণে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় সীমান্ত এলাকায় আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত