গাজীপুরের শ্রীপুরে নদীতে ডুবে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে নদীতে ডুবে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

মো:রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ | ৭:১০
মো:রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ | ৭:১০
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বাপ্তা-বেলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই জন শিশুই একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা হলো- বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বী (১২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে মুত্তাসীন (১২)। তারা দুজনই বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।

স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে রাব্বী ও মুত্তাসীন কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদীতে সাঁতার কাটতে যায়।

একপর্যায়ে সাঁতার কাটার সময় একজন পানিতে বিপদে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুও পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে দুজনই নদীর পানিতে তলিয়ে যায়। ঘটনাটি দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা ভয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার দৈনিক বাংলা খবর প্রতিদিন কে জানান, স্থানীয়দের কাছ থেকে দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে বাপ্তা-বেলদিয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে দুই শিশুকে হারিয়ে তাদের পরিবারে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সহপাঠী ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে সুতিয়া নদীতে পানির গভীরতা বেড়ে যাওয়ায় শিশুদের নদীতে নামার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। অসাবধানতার কারণে যেন আর কোনো পরিবারের সন্তানকে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়, সে জন্য নদীতে শিশুদের সাঁতার কাটার বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত