হোমনায় ৬ বছরের শিশুর রহস্যজনক মৃ*ত্যু: জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ৬ বছরের শিশুর রহস্যজনক মৃ*ত্যু: জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬ | ৮:৩০
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৬ | ৮:৩০
Link Copied!
এলাকাবাসীর মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় ৬ বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃ*ত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রে’প্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নি*হত শিশু আয়েশা আক্তারের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু আয়েশা আক্তারের মৃ*ত্যুর প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দো*ষীদের দৃষ্টান্তমূলক শা*স্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন রহস্যজনক মৃ*ত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর থেকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

মানববন্ধনে নি*হত শিশু আয়েশা আক্তারের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তানের মৃ*ত্যুর সঠিক কারণ উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানান। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় মানববন্ধনে নিহত স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত সোমবার (১৭ আগস্ট) সোমবার দুপুরে বাড়ির পাশে দোকানের কাছে খেলাধুলা করছিল আয়েশা। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন।

পরে বিকেল ৪ টার দিকে দোকানের পেছনের ঝোপঝাড়ের নিচে পায়ের পাতা সমান পানির মধ্যে শিশুটিকে উলঙ্গ ও গাছের পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

এদিকে নিহত আয়েশার রহস্যজনক মৃ*ত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পরে বাবা শারীরিক প্রতিবন্ধী মো. জাকির হোসেন ঘটনার কয়েক দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত