রাজারহাটের নাজিমখানে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে এনসিপি নেতার আর্থিক অনুদান « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটের নাজিমখানে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে এনসিপি নেতার আর্থিক অনুদান

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ | ৮:১২
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ | ৮:১২
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বালাপাড়া মনিডাকুয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা।

গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ওই গ্রামের মিস্ত্রি দবির মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে রাজারহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বসতঘরের আসবাবপত্র এবং নগদ ৯০ হাজার টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

বিজ্ঞাপন

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের এমন দুর্দশার খবর পেয়ে ২৯ আগস্ট ২০২৬ইং বিকালে উপজেলা এনসিপির আহবায়ক মোঃ জমায়েত হোসেন, খোকন চৌধুরী, সদস্য সচিব মোঃ সাজ্জাদুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক রায়হান রাজু, ইউনুস আলী, আরিফ হাসান উপজেলা যুবশক্তি ছাত্র শক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ ঘটনাস্থলে গিয়ে দবির মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এ সময় এনসিপি নেতা বলেন, দুর্যোগ ও বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা বলেন, আগুনে সর্বস্ব হারানো পরিবারটির পাশে এভাবে এগিয়ে আসা নিঃসন্দেহে মানবিক উদ্যোগ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত দবির মিয়া জানান, আগুনে ঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি ছেলের চিকিৎসার জন্য রাখা টাকাও পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে এনসিপি নেতার সহযোগিতা তাঁর পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত