হোমনায় শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যু, ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন « বাংলাখবর প্রতিদিন

হোমনায় শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যু, ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪৭
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪৭
Link Copied!
শিশু আয়েশা আক্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় আয়েশা আক্তার (৬) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর কবরস্থান থেকে শিশুটির লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আয়েশা আক্তার উপজেলার দক্ষিণ চুনারচর গ্রামের প্রতিবন্ধী মো. জাকির হোসেনের মেয়ে।

জানা গেছে গত ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ চুনারচর গ্রামের একটি দোকানের পেছনের ঝোপ থেকে উলঙ্গ অবস্থায় আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যু পানিতে পড়ে হয়েছে মনে করা হলেও মরদেহ উদ্ধারের স্থান, পোশাকহীন অবস্থায় পাওয়া এবং শরীরে আঘাতের চিহ্ন থাকার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।

এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে শিশুটির বাবা মো. জাকির হোসেন হোমনা থানায় লিখিত অভিযোগ করেন। তার আশঙ্কা, আয়েশাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ মোফাচ্ছের বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করা হয়েছে। তবে শিশুটির মৃত্যু পানিতে পড়ে দুর্ঘটনাজনিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

হোমনা থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত