সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩ « বাংলাখবর প্রতিদিন

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৯:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৯:৩৫
Link Copied!

সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন।

সৌদি আরব কর্তৃপক্ষ হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এই লড়াইয়ের কারণে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের উপকূলবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখলের অভিযান জোরদার করেছে। সরকারি বাহিনীর দাবি করে, তারা বাব আল-মান্দাব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা থেকে হুথিদের সরিয়ে দিয়েছে এবং মোখা বন্দরনগরীর নিয়ন্ত্রণও নিয়েছে।

সরকারি বাহিনীর প্রকাশ করা বিভিন্ন দৃশ্যে দেখা যায়, যানবাহন ব্যবহার করে তারা হুথি যোদ্ধাদের অবস্থানে হামলা চালাচ্ছে। বাব আল-মান্দাব প্রণালির কাছের একটি সৈকতে কয়েকজনকে অস্ত্র হাতে পানির মধ্যে হাঁটতে দেখা যায়। অন্যরা সৈকতে অবস্থান করছিলেন, আর একটি সামরিক যান তাদের দিকে এগিয়ে যাচ্ছিল।

তবে হুথিরা সরকারি বাহিনীর এসব দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, গত মাসে যে এলাকাগুলো তারা দখল করেছিল, সেগুলোর নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় হুথি সমর্থকেরা সামনের সারিতে থাকা যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়েছেন। সম্প্রতি হুথিরা কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। তারা দাবি করে, এসব ভিডিওতে লোহিত সাগরের পশ্চিম উপকূলে সরকারি বাহিনীর অবস্থানে হামলার দৃশ্য দেখা যাচ্ছে।

সৌদি আরবের বিমানবন্দরে হামলা ও হতাহতের ঘটনা ইয়েমেনের চলমান সংঘাতকে নতুন করে আলোচনায় এনেছে। লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির আশপাশের কৌশলগত এলাকাগুলো নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের লড়াই অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত