কালিহাতীতে বিয়ের দাবিতে ৪ সন্তানের জনক প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন, এলাকায় তোলপাড় « বাংলাখবর প্রতিদিন

কালিহাতীতে বিয়ের দাবিতে ৪ সন্তানের জনক প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন, এলাকায় তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ১১:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ১১:০৪
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে ৪ সন্তানের জনক পরকীয়া প্রেমিক মমির আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী শাহিদা (৪০)।

মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামে পরকিয়া প্রেমিক ৪ সন্তানের জনক মমির আলীর বাড়িতে অনশন করছেন ওই প্রবাসী স্ত্রী। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত মমির আলী গা ঢাকা দিয়েছেন।

অভিযুক্ত পরকিয়া প্রেমিক মমির আলী কালিহাতীর কোকডহড়া ইউনিয়নের সাভার গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি মাছ বিক্রিতা।

বিজ্ঞাপন

প্রেমিকা শাহিদা কালিহাতীর সাভার গ্রামের সৌদি প্রবাসী জুলহাসের স্ত্রী।

ভুক্তভোগী নারী জানান, প্রায় দেড় বছর ধরে মমির আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়। পরে এ সম্পর্কের কথা জেনে স্বামী আমাকে তালাক দেয়। কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে অনশন করছি। এখন বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না। এদিকে তিন সন্তানের জননী অনশন করার পর থেকে অভিযুক্ত মমির আলী বাড়ি থেকে পালিয়েছে। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত পরকিয়া প্রেমিক মমির আলী পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে কোকডহড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে সমাধানের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত