ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রাশিয়ার হামলা, নিহত ৩৩ « বাংলাখবর প্রতিদিন

ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রাশিয়ার হামলা, নিহত ৩৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৮:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৮:০০
Link Copied!

ইউক্রেনের ক্রামাতোর্স্কে দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসির।

দোনেৎস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেন, সর্বোচ্চসংখ্যক বেসামরিক নাগরিককে হত্যার উদ্দেশ্যেই যাত্রীবাহী বাস লক্ষ্য করে এই হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের শিল্পোন্নত দনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই দনবাসেরই অংশ এবং রাশিয়ার দখলের তালিকায় থাকা ‘ফোর্ট্রেস বেল্ট’ অঞ্চলের অন্তর্ভুক্ত এই ক্রামাতোর্স্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহর।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই হামলার জবাব না দিয়ে ছাড়া হবে না। রাশিয়া দনবাসের সবার জীবন ধ্বংস করার চেষ্টা করছে এবং বিশ্ব সম্প্রদায়কে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।’

স্থানীয় প্রসিকিউটরদের প্রকাশিত ছবিতে পুড়ে যাওয়া বাস, ধ্বংসস্তূপ এবং রাস্তায় ভুক্তভোগীদের পড়ে থাকতে দেখা গেছে।

সাম্প্রতিক এই হামলার বিষয়ে মস্কো এখনও কোনও মন্তব্য করেনি। তবে সম্প্রতি ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেসামরিক হতাহতের সংখ্যাও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্যমতে, পুরো ২০২৫ সালে যত বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন, ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।

এর আগে, গত বুধবার (৭ অক্টোবর) ভোরের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলে পাঁচতলা একটি আবাসিক ভবনে রুশ হামলায় ২২ জন নিহত হন, যার মধ্যে পাঁচটি শিশু ছিল। তাদের মধ্যে তিনটি শিশুর বয়স ছিল মাত্র এক বছর।

বিষয়ঃ .dhakapost.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত