চট্টগ্রামে ৪৮ কেজি ইলিশ জব্দ, দুই বিক্রেতাকে অর্থদণ্ড « বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রামে ৪৮ কেজি ইলিশ জব্দ, দুই বিক্রেতাকে অর্থদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৭:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৭:৩২
Link Copied!

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪৮ দশমিক ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানে জব্দ করা ইলিশ মাছ পরে মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের উপস্থিতিতে চারটি এতিমখানা ও ছয়জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি মা ইলিশ রক্ষায় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ .dhakapost.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত