২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি « বাংলাখবর প্রতিদিন

২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৬ | ৭:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৬ | ৭:২৪
Link Copied!

বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রায় ২২ বছর বন্দি থাকার পর সুলতান হাওলাদার (৬৪) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, একই মামলায় সাজাপ্রাপ্ত তার বাবা আবদুর রব হাওলাদার দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে মারা যান। ফলে একই মামলায় সাজাপ্রাপ্ত বাবা ও ছেলেরই কারাবন্দি অবস্থায় মৃত্যু হলো।

বিজ্ঞাপন

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ ঢাকাপোস্ট–কে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতান হাওলাদারকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মৃত্যুর পর নিয়ম অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। একই মামলায় সাজাপ্রাপ্ত তার বাবা দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশি হেফাজতে মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দা ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান বলেন, ২০০১ সালে ভবানীপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি হত্যার শিকার হন। ওই হত্যা মামলায় সুলতান বেপারীর মৃত্যুদণ্ড হয়েছিল। এরপর দীর্ঘ সময় তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

ইরান আরও বলেন, একই মামলায় সাজাপ্রাপ্ত সুলতানের বাবা আবদুর রব হাওলাদার প্রায় দুই বছর আগে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, সুলতান বেপারী একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। তবে মামলাটির বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। তাই কোন হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত