কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত « বাংলাখবর প্রতিদিন

কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬ | ১০:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৬ | ১০:২৯
Link Copied!

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে সীমান্তবর্তী ১৩২৮ নম্বর পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে স্থানীয় কেউটি হাওর গ্রামের আবদুল লতিফের ছেলে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অথবা ভারতীয় খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।

জানা যায়- গত শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও রাতে তিনি আর বাড়ি ফিরেনি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়সূত্র জানায়, মাঝেমধ্যে শাহিন আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে গিয়ে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। তাদের ধারণা শুক্রবার রাতে কোন একসময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে হয়তো তাকে ভারতীয় বিএসএফ অথবা খাসিয়ারা গুলি করতে পারে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ deshrupantor.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত