প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, আবু বকরের ৭ দিনের রিমান্ড « বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, আবু বকরের ৭ দিনের রিমান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬ | ৩:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬ | ৩:০২
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক সাত দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ঘটনার মূল রহস্য উদঘাটন এর সাথে কারা কারা যুক্ত, স্নানাইপারের সাথে তার কোন সম্পর্ক আছে কি না নিষিদ্ধ ঘোসিত কোন সংগঠনের সাথে যুক্ত আছে কি না তা বের করার জন্য আসামীর সাত দিনের রিমান্ড প্রয়োজন।

বিচারকের প্রশ্নে আসামী আবুবকর সিদ্দিক বলেন, আমি এমনে করেছি কোন উদ্দেশ্য ছিল না মজা করে করেছি।
কোন আইনজীবী ছিলেন না

মামলার নথি অনুযায়ী, গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গোষ্ঠীতে একটি পোস্ট শনাক্ত করে। পোস্টটিতে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসের ছবি ছিল।

বিজ্ঞাপন

ওই ছবির নিচে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’ মন্তব্যটি নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

পরে ডিবি পুলিশ ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টর দিকে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।

অভিযানের সময় আবু বকর সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। মামলার নথিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্যটি করার কথা স্বীকার করেছেন তিনি। তবে তার বাবা ওই মন্তব্য বা সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে জানেন না বলে প্রাথমিক যাচাইয়ে উঠে আসায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত