টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬ | ৬:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬ | ৬:১০
Link Copied!

টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টার সময় মো. মিজান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় নয়টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল ঢাকা-গামী মহাসড়কে গরুবাহী নীল রঙের একটি পিকআপের গতিরোধ করে। পরে পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয় তারা। অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি চলছিল।

বিজ্ঞাপন

এ সময় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানকে গ্রেপ্তার করা হয়। তবে দলের অন্য সদস্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে মোট ৩৪টি মামলার তথ্য পাওয়া গেছে।

পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত