ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ‘মাথাব্যাথা’ নেই হিজবুল্লাহর « বাংলাখবর প্রতিদিন

ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ‘মাথাব্যাথা’ নেই হিজবুল্লাহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ১১:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ১১:১৩
Link Copied!

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন শেষ হলেও ভোটের জটিল সমীকরণের কারণে কে প্রধানমন্ত্রী হচ্ছেন— তা এখনও নির্ধারণ করা যায়নি। অনেকে এ নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের দাবিও তুলছেন।

বিজ্ঞাপন

তবে ইসরায়েলের অন্যতম শক্তিশালী বৈরীপক্ষ হিজবুল্লাহর এ নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। ইসরায়েলের প্রতিবেশী দেশ লেবাননের এই ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীটির প্রধঅন নাইম কাসেম জোর দিয়ে বলেছেন, ইসরায়েলে যেই জয়ী হোক না কেন, দেশটির বিরুদ্ধে তাদের ‘প্রতিরোধ’ সংগ্রাম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ৮৫ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট প্রধান বিরোধী জোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে, তবে পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা।

বুধবার এক লিখিত বিবৃতিতে নাইম বলেছেন, “ইসরায়েল কে শাসন করছে তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তবে এটি স্পষ্ট যে, তারা তাদের দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে না এবং আমাদের ভূখণ্ড থেকে তাদের সরে যেতেই হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে… এবং আমাদের ওপর ও লেবাননের ওপর চালানো যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব ও আগ্রাসন বজায় থাকবে, ততক্ষণ হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার কোনো অবকাশ নেই।”

লেবাননের রাজনীতিতে এক সময়ের অত্যন্ত প্রভাবশালী এই গোষ্ঠীটি গত দু’বছরে ইসরায়েলের বিরুদ্ধে দুটি যুদ্ধে জড়িয়ে পড়ার পর বেশ দুর্বল হয়ে পড়েছে।

গত জুন মাসে লেবানন ও ইসরায়েলি কর্তৃপক্ষ একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছিল। সেই চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলের পর্যায়ক্রমে সরে আসা এবং ওই এলাকায় লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বিজ্ঞাপন

তবে ইসরায়েল এখনো তাদের দখলকৃত অঞ্চল ও এর আশপাশে বিচ্ছিন্নভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও তাদের নিরস্ত্রীকরণের জন্য সরকারের নেওয়া পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: এএফপি, আরব নিউজ

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত