কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৬ | ৬:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৬ | ৬:৪৫
Link Copied!

কুড়িগ্রামে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পুষ্টিকর খাবার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংস্থাটির কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চরাঞ্চলের ২০০ জন শিশুর হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। সংস্থাটির আওতাধীন চরাঞ্চলের মোট ১ হাজার ৪৯১ জন শিশুকে নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে শিশুদের পুষ্টি ও সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা এবং খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। এ সময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রহিম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গফুর, গুড নেইবারস বাংলাদেশের সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা নিশিতা আক্তার এবং কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল গফুর বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। পুষ্টিকর খাবারের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত