সৌদি আরব থেকে একসঙ্গে দেশে এলো ৭ প্রবাসীর লাশ, নওগাঁ জেলারই ৫ জন « বাংলাখবর প্রতিদিন

সৌদি আরব থেকে একসঙ্গে দেশে এলো ৭ প্রবাসীর লাশ, নওগাঁ জেলারই ৫ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬ | ৬:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬ | ৬:২৭
Link Copied!

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-৩৩৬-এ মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর ও নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর মধ্যে নওগাঁর নিহত বাকি পাঁচজনের জনের মরদেহ একসঙ্গে গ্রামের বাড়ি এসে পৌঁছেছে। বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহগুলো লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নওগাঁয় নিজ নিজ গ্রামে পৌঁছায়। মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। এক নজর দেখতে মরদেহবাহী গাড়ির পাশে ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয় লোকজন। এ সময় স্বজনদের কাঁদতে দেখা যায়।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। গত ২৭ আগস্ট প্রথম দফায় নয়জনের মরদেহ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করে দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের শরীর আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। এই কারণে বাংলাদেশ দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় মরদেহগুলো প্রথমে সড়কপথে রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়। এরপর জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।

নিহতদের মধ্যে ১২ জনের বাড়িই নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট সাতজনের মরদেহ গ্রামের বাড়ি এসেছিল। আজ বাকি পাঁচজনের মরদেহ এলো। নিহত পাঁচজন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

গত ২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহগুলো শনাক্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকি সাতটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহগুলো বিনা খরচে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেছে সরকার। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত