১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা « বাংলাখবর প্রতিদিন

১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬ | ৬:০৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬ | ৬:০৭
Link Copied!

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী রোববার (১ নভেম্বর) সকালে দেশের ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আট লাখ পেনশনভোগী অক্টোবর মাসের বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া বাড়তি বেতনও পেয়েছেন।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবরের মধ্যে যাদের পে ফিক্সেশন বা বেতন নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারাই প্রথম ধাপে এই অর্থ পেয়েছেন। তবে যাদের পে ফিক্সেশন এখনো চূড়ান্ত হয়নি, তারা আগামী দুই-তিন দিনের মধ্যেই বকেয়াসহ বেতন পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের নতুন কাঠামোয় বেতন দেওয়ার প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।

এদিকে নতুন এই বেতনকাঠামো বাস্তবায়িত হলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মচারীর মধ্যে জ্যেষ্ঠতা, গ্রেডের ক্রম এবং বাড়িভাড়া ভাতা নিয়ে কিছু অসংগতি ও জটিলতা দেখা দিয়েছে। ফলে প্রত্যাশিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া বা পদোন্নতির পরও আয় কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে অনেক মন্ত্রণালয় ও বিভাগ থেকে লিখিত আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ভূত এসব জটিলতা দূর করতে কাজ চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই এই কাঠামোতে ১ থেকে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ গ্রেডের মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এই বেতন বৃদ্ধি কার্যকর হচ্ছে কয়েকটি ধাপে। প্রথম ধাপে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে বাড়তি মূল বেতন পাচ্ছেন। পরবর্তীতে ২০২৭ ও ২০২৮ সালের বিভিন্ন ধাপে এই বেতনকাঠামো ও অন্যান্য ভাতার শতভাগ বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত