বৃত্তি থেকে জিপিএ-৫, সাফল্যের নেপথ্যে সংগ্রাম; অভাবকে হারিয়ে স্বপ্নজয়ের পথে রাজারহাটের যমজ বোন রহিমা-রাবেয়া « বাংলাখবর প্রতিদিন

বৃত্তি থেকে জিপিএ-৫, সাফল্যের নেপথ্যে সংগ্রাম; অভাবকে হারিয়ে স্বপ্নজয়ের পথে রাজারহাটের যমজ বোন রহিমা-রাবেয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৬ | ৮:৫১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৬ | ৮:৫১
Link Copied!

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে অভাব-অনটন আর নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলেজ পর্যায়ে তারাই একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।

তারা উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জ্বী গ্রামের বাসিন্দা এবং রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী। বাবা মনির হোসেন সরদারের স্থায়ী কোনো কাজ না থাকায় সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। তবুও মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে নিরলস চেষ্টা করেছেন মা নাসিমা বেগম।

দুই বোনের শিক্ষাজীবনের শুরু থেকেই ছিল সাফল্যের ধারাবাহিকতা। অষ্টম শ্রেণিতে রহিমা সাধারণ গ্রেডে বৃত্তি পায়। এসএসসিতেও দুজনের ফলাফল ছিল জিপিএ-৫-এর কাছাকাছি। তাদের মেধা ও অধ্যবসায়ের কথা জানিয়েছেন সিংহীমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বিজ্ঞাপন

অর্থাভাবে কখনো প্রাইভেট শিক্ষকের পারিশ্রমিক, কখনো কলেজের ফি জোগাড় করাও কঠিন হয়ে পড়েছিল। তবে শিক্ষকদের সহযোগিতা, উপবৃত্তি এবং কলেজ কর্তৃপক্ষের আন্তরিকতায় পড়াশোনা চালিয়ে যায় তারা।
মা নাসিমা বেগম বলেন, অনেক কষ্ট করে মেয়েদের লেখাপড়া করিয়েছি। প্রাইভেট শিক্ষকেরা বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। সবার সহযোগিতায় আজ তারা ভালো ফল করেছে।

রহিমা ও রাবেয়া জানায়, বাবার কষ্ট কিছুটা লাঘব করা এবং নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই তারা নিয়মিত পড়াশোনা করেছে। এখন ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করাই তাদের স্বপ্ন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. জহুরুল ইসলাম বলেন, দুই বোনের এমন সাফল্যে কলেজ কর্তৃপক্ষ আনন্দিত ও গর্বিত।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, রাজারহাট উপজেলায় কলেজ শাখায় দুজন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুজনসহ মোট চারজন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজ শাখায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীই যমজ বোন।

বিজ্ঞাপন

অভাবের সংসারে বেড়ে ওঠা রহিমা ও রাবেয়ার এই সাফল্য প্রমাণ করেছে, অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও সহযোগিতা থাকলে দারিদ্র্যও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত