তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে বান্ধবী দিশা « বাংলাখবর প্রতিদিন

তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে বান্ধবী দিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৬ | ৩:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৬ | ৩:৫৭
Link Copied!

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি (২৭) হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর ২টা ৩২ মিনিটে তাকে আদালতে হাজির করে। আদালতের হাজত খানায় রাখেন তদন্ত কর্মকর্তা। এরপর ৩টা ১২ মিনিটে কড়া পুলিশি পাহারায় আসামি দিশাকে এজলাসে তোলা হয়। বেলা ৩টা ১৫ মিনিটে বিচারক উঠলে শুনানি শুরু হয়।

এজলাসে শুনানিকালে তদন্ত কর্মকর্তা ও বিচারকের দিকে তাকিয়ে শুনানি শোনেন অভিযুক্ত দিশা। আইনজীবী তার পক্ষে শুনানি করলে তিনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেন।

তদন্ত কর্মকর্তা বলেন, এখনো হত্যার কারণ নির্ণয় করা যায়নি, পুরো ঘটনা বের করতে তার আবারও রিমান্ড প্রয়োজন।

বিজ্ঞাপন

রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক হোসেন ফারুকী জানান, ভিক্টিমের সঙ্গে দিশাকে ২টা রেস্টুরেন্টে দেখা যায়। সেদিন দিশা ও দীপকে পাওয়া যায়। রিমান্ডে ২ জন ব্যক্তি ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গেছে তার ভিডিও সাহসের সঙ্গে এই ভিক্টিম করেছিলেন। তিনি না করলে হয়তো আমরা জানতাম না শেখ হাসিনা পালিয়েছেন। এই হত্যার সাথে কারা জড়িত তার পরিপূর্ণ তথ্য উদঘাটন করতে এই আসামির ৭ দিনের রিমান্ড প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবী জামাল উদ্দিন ভূইয়া রিমান্ড বাতিল পূর্বক আদালতে উল্লেখ করেন, আমার আসামি একজন শিক্ষার্থী তাকে ৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। তার মাইগ্রেন রয়েছে আমরা রিমান্ড নামঞ্জুর চাচ্ছি।

মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।

অপরদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত সাউরির বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজকের রিমান্ড আবেদনে সাতটি কারণ তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে—ঘটনার দিন তাহসিফ ও দিশার মধ্যে কোনো বিরোধ হয়েছিল কি না, তাদের সম্পর্কের পূর্ববর্তী টানাপোড়েন, হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা এবং দুই আসামির বক্তব্য যাচাই করা। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত দিশার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে দিশা তাহসিফের সঙ্গে ঘটনার আগে বিভিন্ন স্থানে যাতায়াত ও সময় কাটানোর তথ্য দিয়েছেন। ঘটনার দিন উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এ একাধিকবার খাবার খাওয়া এবং রাতে ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এ ছাড়া ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়া এবং মোটরসাইকেলের গ্যারেজে যাওয়ার তথ্য দিয়েছেন দিশা। বিভিন্ন স্থানে তাহসিফের মোটরসাইকেলে ঘোরাঘুরি করার কথাও স্বীকার করেছেন তিনি।

তদন্ত কর্মকর্তার দাবি, এসব স্থানে তাদের মধ্যে কোনো বিরোধ বা বাকবিতণ্ডা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার আগে তাদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে দিশা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি কিছু প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন বলেও দাবি পুলিশের।

এদিকে, মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩) পুলিশের হেফাজতে রয়েছেন। দিশা ও দীপের দেওয়া তথ্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বা সংশ্লিষ্ট আলামত উদ্ধারের জন্য দিশাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বিষয়ঃ barta24.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত