ঘাটাইলে বাসে যাত্রীবেশে মাদক পাচার, ৩০ কেজি গাঁজাসহ আটক ৪ « বাংলাখবর প্রতিদিন

ঘাটাইলে বাসে যাত্রীবেশে মাদক পাচার, ৩০ কেজি গাঁজাসহ আটক ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৩:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৩:৩১
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপেন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের মধ্যে দুজন নারী মাদক ব্যবসায়ীও রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার শামসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের সাকিবুল হাসান রনি (২৫) ও রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জের সোনিয়া (৩৮) এবং পিরোজপুরের বন্যা আক্তার (২৮)।

বিজ্ঞাপন

এসআরবি’র কোম্পানি কমান্ডার শামসুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নভুক্ত কদমতলী এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সে সময় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে সন্দেহভাজন যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়।

পরে মাদক ব্যবসায়ীদের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে, দূরপাল্লার ওই পরিবহনের বক্সে থাকা ৩টি ট্রাভেল লাগেজ ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া তাদের হেফাজত থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় এসআরবি সদস্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন এবং পরে তাদের ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত