গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক « বাংলাখবর প্রতিদিন

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬ | ১০:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬ | ১০:৪৬
Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় রুমা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের জন্য তাঁর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় রুমার স্বামী মোহাম্মদ মানিককে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত রুমা একই এলাকার বাহাদুর আলমের মেয়ে।

বিজ্ঞাপন

রুমার আট বছর বয়সী ছেলে মো. লাবিব জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তার বাবা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে তার মাকে হত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মানিক রুমাকে শারীরিক নির্যাতন করতেন। বাড়ি নির্মাণের কথা বলে একটি এনজিও থেকে নেওয়া ৬০ হাজার টাকাও মানিক হাতিয়ে নেন। এ নিয়ে তাঁদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এর মধ্যে রুমার এক খালাতো বোনকেও বিয়ে করেন মানিক।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করছে। তাঁর শরীরে বাইরে থেকে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয়রা মানিককে পুলিশের কাছে সোপর্দ করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ .ajkerpatrika.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত