সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ « বাংলাখবর প্রতিদিন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬ | ৩:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬ | ৩:৫৬
Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের তিনজন রয়েছেন। নিহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তার এক মাস বয়সি কন্যাশিশুও নিহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান।

দুর্ঘটনার পর মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং মরদেহগুলো কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কনস্যুলেট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্বজনদের পাশে থাকবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট।

বিষয়ঃ asia-post.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত