২০২৯ সালের নির্বাচনেই মোদী সরকারের বিদায় নিশ্চিত: অভিজিৎ দীপকে « বাংলাখবর প্রতিদিন

২০২৯ সালের নির্বাচনেই মোদী সরকারের বিদায় নিশ্চিত: অভিজিৎ দীপকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৬ | ৮:২১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৬ | ৮:২১
Link Copied!

ভারতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পতন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার পরিবর্তনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন দীপকে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনের আহ্বান

বিজ্ঞাপন

সভায় দীপকে বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। এ জন্য দেশের নির্বাচনি ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করার দাবি জানান তিনি।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে মোদীর ক্ষমতায় থাকা নিয়ে করা দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। নরেন্দ্র মোদী নিশ্চিতভাবেই ক্ষমতা থেকে সরে যাবেন।

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে বারবার ২০২৯ সালে মোদী ক্ষমতা হারাবেন কি না, সেই প্রশ্ন করেন তিনি। তাঁর প্রশ্নে প্রতিবাদ সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

বিজ্ঞাপন

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন বলে দাবি করেন দীপকে। তিনি বলেন, জ্ঞানেশ কুমারকে যেতে হবে। তিনি গেলে নরেন্দ্র মোদীও চলে যাবেন।

মুখ্য নির্বাচন কমিশনারকে রক্ষা করতে সরকার দেশের যুবসমাজের বিরুদ্ধে কার্যত যুদ্ধ করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে জ্ঞানেশ কুমার কেন এত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নও তোলেন দীপকে।

গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে জাতীয় পতাকা বহনের ঘোষণা

দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনাও বক্তব্যে তুলে ধরেন দীপকে। এ ঘটনায় সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তারের কথাও উল্লেখ করেন তিনি।

দীপকে বলেন, এরপর থেকে যেখানেই যাবেন, সঙ্গে জাতীয় পতাকা রাখবেন। তাঁর দাবি, তেরঙ্গা উত্তোলনের কারণে তাঁকে এবং তাঁর দুই সহকর্মী সৌরভ ও আশুকে কারাগারে পাঠানো হয়েছিল। ভারতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ব্রিটিশ শাসনামলে।

মোদী সরকারের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা করে দীপকে অভিযোগ করেন, মানুষের স্বাধীনতা খর্ব করার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্তে জাতীয় পতাকা নিয়ে যাবেন তিনি। দিল্লি, মহারাষ্ট্র, কেরালা কিংবা তামিলনাড়ু, যেখানেই তাঁকে গ্রেপ্তার করা হোক, আবার ফিরে এসে জাতীয় পতাকা উত্তোলন করবেন।

এসআইআর নিয়ে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ

দীপকের আরও অভিযোগ, সরকার ধীরে ধীরে মানুষের খাদ্যাভ্যাস, বিয়ে ও ভালোবাসার স্বাধীনতা এবং ভোটদানের অধিকার নিয়ন্ত্রণ করতে চাইছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে নির্বাচনের ফল প্রভাবিত করার কাজে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিষয়ঃ banglaedition.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত