বিলুপ্তির পথে রাতচরা পাখি « বাংলাখবর প্রতিদিন

বিলুপ্তির পথে রাতচরা পাখি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৯:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৯:৩৬
Link Copied!

বিলুপ্তপ্রায় পাখিটির নাম ‘রাতচরা’। এর গায়ের উপরের রঙ হলদেটে-ধূসর মিশ্রিত কালো ছিট। ঘাড়ের পাশে লালচে কালো ছাইরঙা ছোপ। চোখের পাশ থেকে চিবুক পর্যন্ত রয়েছে অল্পকটি খাড়া লোম। লেজ ও ডানা কিছুটা লম্বা। বুক থেকে পেট পর্যন্ত রয়েছে আড়াআড়ি ডোরা দাগ। গলায় হালকা সাদা বন্ধনী। লেজের তলার পালক ফিকে রঙের। পা লালচে-বেগুনি।

স্ত্রী-পুরুষ দেখতে একই রকম মনে হলেও সামান্য পার্থক্য রয়েছে। পার্থক্যটি হচ্ছে স্ত্রী পাখির লেজের প্রান্ত হলদেটে-লালের মিশ্রণ।

বিরল এ পাখিটির সন্ধান মেলে ঘাটাইল উপজেলার কাজলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক সেন্টুর বাড়িতে। সেখানে পাখিটি বাসা বেঁধে ডিমে তা দিচ্ছিল। খবর পেয়ে সেখানে ছুটে যান সৌখিন ফটোগ্রাফার মোহাম্মদ কামাল হোসেন।

বিজ্ঞাপন

গতকাল ৬ মার্চ সেখান থেকেই তিনি পাখিটির ছবি তুলতে সক্ষম হন। তিনি জানান, পাখির আবাসস্থল নষ্ট হওয়ার কারনে রাতচরার মতো অনেক পাখিই আজ বিলুপ্তির পথে। আমাদের সকলেই উচিৎ পাখির আবাসস্থল নষ্ট না করে তাদের আবাসস্থল তৈরি করে দেয়া।

রাতচরা একটি আবাসিক পাখি। গায়ের রং শুকনো ডালপালা বা মরা পাতার মতো হওয়ায় মাটিতে বসে থাকলে মনে হয় শুকনো পাতা পড়ে আছে। তাই মাটিতে বসে থাকলেও এদের সহজে সনাক্ত করা যায় না। বর্ণচোরা বিধায় নিরাপদে থাকার সুযোগ পায়। একসময় ঝোপঝাড় ও বাঁশঝাড়ে এদের বেশি দেখা যেত। ঝোপঝাড় কমে যাওয়ায় এখন আর আগের মতো এদের চোখ পড়ে না।

পাখিটির ইংরেজি নাম (নাইটজার) বৈজ্ঞানিক নাম (ক্যাপরিমুলগুস মাহরাটেনসিস)। এ প্রজাতির গড় দৈর্ঘ্য ২৫-৩৩ সেন্টিমিটার। সর্যাস্তের খানিকটা পরেই ঝোপজঙ্গলের ভিতর থেকে ‘চউঙ্ক-চউঙ্ক-চউঙ্ক’ সুরে ডাকতে শুরু করে ।

বিজ্ঞাপন

রাতচরা পাখির প্রধান খাবার কীটপতঙ্গ। রাতের বেলার যেসব কীটপতঙ্গ ঘুরে বেড়ায় সেগুলোই সে শিকার করে। এসব পাখির প্রজনন মৌসুম মে থেকে জুন। গাছে নয় সরাসরি মাটির উপরে বাসা বাঁধে। শুকনো পাতা জড়ো করে তার উপরে ডিম পাড়ে। ডিমের সংখ্যা ২টি। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ১৫ থেকে ২০দিন।

বিষয়ঃ agamirsomoy.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত