সিরাজগঞ্জে আইডিইবি'র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৮:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৮:৪৯
Link Copied!

রেজাউল করিম , সিরাজগঞ্জঃ “দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে আইডিইবি’র ৫৬তম, প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ খ্রি. উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪নভেম্বর-২০২৬খ্রি.) সকাল১০টায়

গণ পূর্ত ভবন প্রাঙ্গণে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, ৮’নভেম্বর গণপ্রকৌশল দিবসটির উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত ভবন সামনে এসে র‍্যালি প্রদর্শন সমাপ্ত করা হয়। এর পূর্বে রংবেরঙের বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা) মোঃ শাহাদাত হুসেইন এসময়ে তিনি বলেন, দেশের অবকাঠামোগত ও কারিগরি উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের মেধা ও শ্রমের অবদান রাখছেন। দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীরাই উন্নত দেশ গঠনের মূল কারিগর এবং সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠান ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি নওশের আহমেদ তামান্না’র সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেনএবং সার্বিক দায়িত্ব ছিলেন, আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। এসময়ে

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড সিরাজগঞ্জ এন্ড পাবনা সেলস ডিপার্টমেন্ট এর উপ-মহা ব্যবস্থাপক রাশেদ খান, জাতীয় জুটমিল উপ-মহা ব্যবস্থাপক ইঞ্জিয়ার আবু শামা মন্ডল, বিএ ডিসি অবসর প্রাপ্ত সহকারী প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সুবল পোদ্দার, ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল বারী, সিরাজগঞ্জ জেলা আইডিইবি’র সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ মোর্শেদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ মিলন মিয়া এবং মোঃ সোহানুর রহমান, আশরাফুল আলম, আরিফুর রহমান, পশ্চিমাঞ্চল গ্যাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ক্রীড়া সম্পাদক মাসুক মিয়া মাসুদ,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মোর্শেদ আলম, মোঃ ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ নূরনবী সরকার মোঃ সাইফুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী), বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, সিরাজগঞ্জ পলিটেকনিকের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃতানভীর আহমেদ, গণপূর্ত অধিদফতর উপ-সহকারী প্রকৌশলী নাহিদ ইসলাম এবং মোঃ সোহেল রানা, মোঃ ফারুক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন, আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার প্রায় ৪ শতাধিক সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবীণ-নবীণ প্রকৌশলী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত