কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ২:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ২:৫৬
Link Copied!

মোঃ রেজাউল হক কুড়িগ্রাম: তিনশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ কেটে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে গ্রামীণ হাটে বহুতল ভবন নির্মাণের সরকারি উদ্যোগের প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই বাজারে তিনতলা মার্কেট ভবন নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে (১৯ নভেম্বর) বাজার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা।

‘ফরকেরহাট বাজারের সর্বস্তরের দোকানদার, মালিকবৃন্দ ও বাজার প্রতিনিধি দলের’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে রাজারহাট উপজেলার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ, শতবর্ষী বটগাছ রক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ প্রতিহত করার জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ জনপদের এই ঐতিহ্যবাহী হাটে বহুতল আধুনিক ভবনের কোনো বাস্তব প্রয়োজনীয়তা নেই। দীর্ঘমেয়াদি নির্মাণকাজ শুরু হলে হাটের স্বাভাবিক বেচাকেনা স্থবির হয়ে পড়বে। এতে পুরোনো এই হাটের ওপর নির্ভরশীল শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ও তাঁদের পরিবার পথে বসার উপক্রম হবে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গ্রামীণ হাট মূলত খোলামেলা জায়গায় জমে ওঠে। তিনতলা ভবনের ভেতরে প্রথাগত গ্রামীণ হাট-বাজার পরিচালনা করা বাস্তবসম্মত নয়। অতীতে বিভিন্ন স্থানে এ ধরনের বহুতল হাট-বাজার নির্মিত হলেও সেগুলো জমেনি বলে দাবি করেন তাঁরা।

ফরকেরহাট বাজারের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটিকে কেবল ছায়াদাতা বৃক্ষ নয়, বরং অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশের প্রতীক হিসেবে উল্লেখ করেন এলাকাবাসী। উন্নয়নের নামে এই প্রাচীন গাছ কাটার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা।

প্রতিবাদ সভায় বাজার প্রতিনিধি দল ও ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পরিবেশ ও ঐতিহ্যের প্রতীক শতবর্ষী বটগাছ কেটে এবং শত শত মানুষের রুটি-রুজি কেড়ে নিয়ে কোনো উন্নয়ন হতে পারে না।”

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে কুড়িগ্রাম এলজিইডির এই অপরিকল্পিত তিনতলা ভবন নির্মাণের প্রকল্প বাতিলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফরকেরহাট বাজারের ব্যবসায়ী দুলাল মন্ডল, নজরুল ইসলাম, ডাক্তার কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান ও আব্দুল কাদের প্রমুখ।#

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত