মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ « বাংলাখবর প্রতিদিন

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ৩:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ৩:৩৬
Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার পাশে মহাসড়কসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। এর কয়েক মিনিট পর একই এলাকার হাটুভাঙ্গা ফ্লাইওভারের ওপর থেকে পেট্রলবোমা ছোড়া হয়। আশপাশেও পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় ব্যক্তিরা জানান, দুর্বৃত্তরা প্রথমে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়। এর কিছুক্ষণ পর গোড়াই ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিজ্ঞাপন

ঘটনা জানাজানি হলে রাতেই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের নেতা হাবিব, মামুন ও আরিফের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় গোড়াইসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই ও মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ sangbad.net/

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত