রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ৫:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ৫:৪৯
Link Copied!

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মো. আজিজুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু ঘাটাইলে বন খেকোদের থাবায় শাল-গজারির বন, নির্বিকার বনকর্মকর্তারা সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অ’বৈ’ধ বাংলা ড্রেজার ধ্বং’স পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ বিএনপির সামনে জুলাই সনদের পরীক্ষা সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন- বরণ অনুষ্ঠিত! আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ