আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন « বাংলাখবর প্রতিদিন

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১০:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১০:০২
Link Copied!

গাজায় ইসরাইলি হামলায় পরিবারের সব সদস্যকে হারিয়ে এতিম হওয়া শিশুরা নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে। সুরক্ষা, শিক্ষা ও পর্যাপ্ত যত্নের দাবিতে শনিবার (২১ নভেম্বর) ধ্বংসস্তূপের মধ্যে জড়ো হয় এসব শিশু। বিশ্ব শিশু দিবসের এক দিন পর তারা এ কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ‘যন্ত্রণা সত্ত্বেও জীবন আঁকড়ে ধরা ও ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে গাজার ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

‘হোপ টিম ফর প্রটেক্টিং সোল সারভাইভার্স’ নামের একটি সংগঠনের শিশুরা এতে অংশ নেয়। তারা ইসরাইলি হামলায় পরিবারের সদস্যদের হারানোর ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে এবং নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়।

অনুষ্ঠানে উঠে আসে আয়লা ওসামা আবু দাক্কার মর্মান্তিক গল্প। ইসরাইলি হামলায় পরিবারের ১৩ সদস্য নিহত হলেও প্রাণে বেঁচে যায় শিশুটি। বর্তমানে তার আইনগত অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন দাদি।

দাদি জানান, ২০২৫ সালের রমজান মাসে তাদের বাড়িতে বোমা হামলা চালানো হয়। তখন আয়লার বয়স ছিল মাত্র ২৪ দিন। হামলার পর বাড়ির ধ্বংসস্তূপের নিচে পাঁচ ঘণ্টা আটকে থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

৬৪ বছর বয়সী দাদি আয়লার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তার স্বামীর বয়স ৬৭ বছর। তারা দুজনই আশঙ্কা করছেন, তাদের মৃত্যুর পর শিশুটির দেখাশোনা করার মতো কেউ থাকবে না।

আয়লার শিক্ষা, আবাসন ও দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সালমা আবদুল্লাহ আল-আক্কাদ নামের আরেক শিশুও তার পরিবারের সদস্যদের হারানোর অভিজ্ঞতা তুলে ধরে। ইসরাইলি হামলায় সে তার মা ও পরিবারের অন্য সদস্যদের হারিয়েছে।

সালমা জানায়, মায়ের সহযোগিতা না থাকায় এখন পড়াশোনা চালিয়ে যেতে তাকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তার সুরক্ষা, মানসিক যত্ন এবং পড়াশোনায় সহযোগিতার জন্য একজন দায়িত্বশীল মানুষের প্রয়োজন বলেও জানায় সে।

গাজার শিশুদের অভিজ্ঞতা ও দুর্দশার কথা শোনার পাশাপাশি তাদের শিক্ষার সুযোগ ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সালমা।

অনুষ্ঠানে নুর আল-হায়াত উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাফা সাহওয়ানও বক্তব্য দেন। তিনি বলেন, ইসরাইলি হামলায় পরিবারের সব সদস্যকে হারিয়ে যারা একা বেঁচে আছে, তাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

গাজার এসব শিশুর প্রয়োজনীয় সুরক্ষা, পরিচর্যা ও সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের আরো বেশি মনোযোগ ও উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন- বরণ অনুষ্ঠিত! আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি- ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের