বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের « বাংলাখবর প্রতিদিন

বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৫:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৫:৪৯
Link Copied!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে পুনরায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও সংঘর্ষ থামাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ সমর্থক এবং সওদাগরপাড়া এলাকার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় বাড়ার সাথে সাথে উত্তেজনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতির অবনতি ঘটে।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার বেড়া থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জের ধরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাসভবনে অগ্নিসংযোগ করে। একই সাথে উভয় পক্ষের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবারের ঘটনার পর থেকেই বেড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষ নতুন করে সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে টানা রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলেও বিকেল পর্যন্ত উত্তেজনা প্রশমিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন