ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা « বাংলাখবর প্রতিদিন

ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৪:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৪:৩৪
Link Copied!

টাঙ্গাইলে ঘাটাইলে মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে নিউ জার্নি বাংলাদেশ লিমিটেড। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শাহপুর বাসস্ট্যান্ড এলাকার সোনার তরী পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে ‘মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন নিউ জার্নি বাংলাদেশ লিমিটেডের শিক্ষা প্রকল্পের পরিচালক মো. মাসুদুল আলম।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন নিউ জার্নি বাংলাদেশের ঘাটাইল এরিয়া অফিসার ইনচার্জ শাহরিয়ার শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসান আলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও উপকারভোগী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা