নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন « বাংলাখবর প্রতিদিন

নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৭:২৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৭:২৬
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার গয়হাটা নাগরপুর শাখায় এ ঘটনা ঘটে। কার্যালয়ের নিচতলার একটি জানালা খুলে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ব্যাংক সেবা নিন

পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গয়হাটা শাখার নিচতলার জানালা খুলে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান বলেন, ‘ব্যাংকের নৈশপ্রহরীর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি।’সংবাদ বিশ্লেষণ

বিজ্ঞাপন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব